অনলাইন পাবলিক স্পিকিং কন্টেস্ট

২৭ জুন, ২০২০ ০৯:১৫  
করোনা পরিস্থিতিতে বেশিরভাগ শিক্ষার্থীর সময় কাটছে ঘরের মধ্যে। ঘরে বসেই শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং দক্ষতাকে ঝালাই করে নিতে এবং করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্যে আগামী জুলাই মাসে অনলাইন পাবলিক স্পিকিং কন্টেস্টের আয়োজন করছে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ক্লাব। এ ইভেন্টে অংশ নিতে পারবেন বাংলাদেশের যেকোনো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী। জুলাই মাসের ১ তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, চলবে জুলাই ১৫ তারিখ পর্যন্ত। ইভেন্টে নয়টি টপিক থাকবে তিনটি সেগমেন্টে। অংশগ্রহণকারীরা যেকোনো একটা টপিকের ওপর কেবল ১টা ভিডিও সাবমিট করতে পারবেন। তাদের ভিডিও আপলোড করা হবে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজে। কন্টেস্ট নিয়ে ক্লাবের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ফাহিম মেসবাহ্ বলেন, ‘এপ্রিল থেকেই আমরা অনলাইন প্র‌্যাকটিস সেশন করে আসছি। বর্তমানে আমাদের ক্লাবের সাথে যুক্ত হয়েছে দেশের প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের অ‌্যাম্বাসেডর এবং ট্রেইনার। ঘরে বসেই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং প্র‌্যাকটিস চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে এ কন্টেস্ট। পাশাপাশি করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা হবে।’